ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভীষণ মন খারাপ পরীমণির


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১২:৩২

ঢালিউড নায়িকা পরীমণি মাস  কয়েক আগেই ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে নাম লিখিয়েছেন টালিউড ইন্ডাস্ট্রিতে। খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। ‘ফেলুবক্সী’ মুক্তির আগে কলকাতায় শুরু হয়েছে প্রচারণা। দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপ থেকে শুরু করে বেশ কয়েকটি অলিগলিতেও দেখা গেছে পরীর এ সিনেমার পোস্টার।

এদিকে কলকাতার এমন জোড়ালো প্রচারণায় যেতে পারেননি পরীমণি, তাই রয়ে গেছে আফসোস। মনটাও ভীষণ খারাপ। সম্প্রতি সংবাদমাধ্যমকে তেমনটিই জানিয়েছেন এ নায়িকা।

পরীমনি বলেন, ‘পূজার মতো এত বড় একটি উৎসবে ছবির প্রচারণার ব্যাপারটা নিঃসন্দেহে অনেক বড় বিষয়। আমার জন্য অনেক ভালো লাগার। খুব ইচ্ছা ছিল, প্রথম প্রচারণায়, পূজার মধ্যে ওদের সাথে থাকব। কিন্তু ভিসা জটিলতার কারণে যেতে পারিনি। মনটা খারাপ। একটা আফসোস থেকে গেল। তবে যা হবে মনে হচ্ছে, ভালো কিছুই হবে।’

পরী আরও বলেন, ‘আমি এরই মধ্যে যা অনুভব করেছি, ওদের ভালোবাসাটা খুব খাঁটি। টের পাওয়া যায়। কেউ কিন্তু ভালোবাসা দেখালে তা আসল না নকল, বোঝা যাবেই। 

কলকাতার ওরা আমাকে যে ভালোবাসাটা দেখিয়েছে, তাতে খুব আপন মনে হয়েছে। কাছের মনে হয়েছে। অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকলে যে সম্পর্কটা তৈরি হয়, এটা সে রকমই মনে হয়। আমার সাথে এমনটা হয়েছে। আমি খুবই মনেপ্রাণে ওদের সাথে কাজ করতে চাই। সেই স্বাধীনতাও তারা আমাকে দিয়ে রেখেছে।’

‘ফেলুবক্সী’তে সহশিল্পী হিসেবে রয়েছেন টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম। আর মধুমিতাকে দেখা যাবে ‘দেবযানী’ চরিত্রে।

এসিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে পরীমণি বলেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পারছি, সেটা মুক্তির পর দর্শকেরাই বলতে পারবেন।’

মাতৃত্বকালীন বিরতির শেষে পরিচালক দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’ দিয়ে আবার বড় পর্দায় ফিরছেন পরী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। সংগীত পরিচালনা আছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। 

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...