ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় অভিনেত্রী শায়না


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ২:৩৫

সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় ২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মডেল ও অভিনেত্রী শায়না আমিন। 

খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করেন তিনি। এরপরই হুট করে উধাও হয়ে যান মিডিয়া থেকে। শোবিজাঙ্গন থেকে হারিয়ে গেলেও ভক্তদের হৃদয় থেকে হারাননি শায়না। 

তারই প্রমাণ মিলল বহু বছর পরেও। সম্প্রতি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে শায়না আমিনের বেশ কিছু ছবি। যা দেখে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে থাকছেন শায়না। সেখানেই একটি কফিশপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। 

প্রায় ১০ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্লামারে যেন এতটুকুও ভাটা পড়েনি। বরং অনেকেই ২০১১ সালে  ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করছেন। 

কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও শায়নার তুলনা করছেন। তাদের মতে, শায়না এখনো কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। কেউ কেউ বলেছেন, রূপ-গুন দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি। প্রসঙ্গত,  ২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী।

এরপর যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার এই তারকার। স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যেই থাকছেন তিনি। বর্তমানে দুই সন্তানের মা শায়না। মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রীর। 

২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর কন্যা সন্তানের মুখ দেখেন। যার নাম রাখা হয় আরশিয়া।

বছরখানেক আগেও দেশে ফিরেছিলেন অভিনেত্রী। তবে অভিনয়ে আর ফেরেননি। জানিয়েছেন, অভিনয়ে ফেরার মতো কোনো পরিকল্পনাও নেই। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই বিদেশের মাটিতে কাটছে নায়িকার সুখের সময়।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...