বিএসটিআই রাজশাহীর উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত
‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী নগরীর নওদাপাড়া আমচত্বর বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএসটিআই রাজশাহীর পরিচালক জহুরা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলাম, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন ও রাজশাহী চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। আলোচনা সভায় বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিন্যান্সের প্রফেসর এমএ রাশেদ কবির।
প্রধান অতিথির বক্তব্যে ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ূন কবীর বলেন, পৃথিবীতে ১০০ কোটি মানুষ প্রতি বছর মারাত্মক রোগে আক্রান্ত হয়। তার মধ্যে ১৫ কোটি মারা যায়। বাংলাদেশে প্রতি বছর ভেজাল খেয়ে ৬০% মানুষ মারাত্মক ঝুকিপূর্ণ রেগে আক্রান্ত হয়। আবার বাংলাদেশে ৭০% মৃত্যু হয় দীর্ঘমেয়াদি ও অসংক্রমিত রোগে আক্রান্ত হয়ে। সংক্রমিত নয়, ভেজাল খাবার খেয়ে আক্রান্ত হয়। এরমধ্যে ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে প্রতি বছর দেড় লাখ মানুষ। তারমধ্যে মারা যায় ১ লাখ ৮ হাজার। পূর্ণ বয়স্ক প্রতি ১০ জনে ১ জন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়। কিডনি বিকল হয় বছরে ৪০ হাজার মানুষের। তাদের মধ্যে ৭৫ শতাংশ ডায়ালাইসিস ছাড়া বা কোনো চিকিৎসা ছাড়া মৃত্যুবরণ করতে হয়। হৃদরোগ ও রক্তনালী রোগে আক্রান্ত হয়ে ২ লাখ ৭০ হাজার মানুষ মারা যায়। এর বেশিরভাগ মানুষই মারা যাওয়ার কারণ হচ্ছে ভেজাল খাবার। আমাদের ভেজালযুক্ত খাবার পরিহার করতে হবে। ভেজাল খাবার প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা করতে হবে। পাশাপশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করতে হবে।
T.A.S / জামান
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ