ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় ফেনসিডিলসহ গ্রেফতার ২


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১৪-১০-২০২৪ বিকাল ৫:১০

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদকদ্রব্য বহনকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর থানার গোকুল হযরত শাহ শাফি (র.)-এর মাজারের সামনের মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মাসুদ রানা (২৭) ও মছফুল হোসেন (৩০) নামে দুই মাদক বহনকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা দিনাজুপরের বিরল থানার কান্দেবপুর চান্দমারী গ্রামের মো. উকিলের ছেলে এবং মছফুল হোসেন বিরল থানার ধর্মজন গ্রামের জহির আলীর ছেলে।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সার্কেলের একটি দল গোকুল মহাসড়কের ওপর ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে। এ সময় মাসুদ রানা ও মছফুলের দুই পায়ের মাঝখানে রাখা স্কুলব্যাগে তল্লাশিকালে উভয়ের ব্যাগে যথাক্রমে ৫০ ও ৪৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। 

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ