চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মাওলানা জয়নাল আবদীন ওরফে ছোট হুজুর (৫৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত স্কুলশিক্ষক জগন্নাথদীঘি ইউনিয়নের মধ্যম সাহাপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে। তিনি সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জগন্নাথদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে তথ্যটি নিশ্চিত করেন নিহতের ভাগ্নে আব্দুল জব্বার।
মৃত্যকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার বিকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শিক্ষক জয়নাল আবদীনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ভাগ্নে আব্দুল জব্বার বলেন, আমরা সাহাপুর গ্রামে মাদ্রাসা-মসজিদে একসাথে মাগরিবের নামাজ আদায় করে ফকির বাজারের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল আমার মামা মাওলানা জয়নাল আবদীনকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় উনার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় উনাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিফাতুল হক তাজবি জানান, গুরুতর আহত স্কুলশিক্ষক মাওলানা জয়নাল আবদীনকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, লোক মারফত দুর্ঘটনার খবর শুনেছি। যোগাযোগ করেও এ বিষয়ে আর কোনো তথ্য পাইনি।
T.A.S / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা