ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৪-১০-২০২৪ বিকাল ৫:৫৪

কুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. এছাক মিয়ার (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম ও মরহুমের পরিবারের সদস্যরা।

জানা গেছে, রবিবার ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মো. এছাক মিয়া। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের দলুয়া গ্রামের উত্তর পাড়ার মৃত আরব আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ, থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মতিনসহ থানা পুলিশের একটি টিম।

এ সময় স্থানীয় গণ্যমান্য লোকজনসহ মরহুমের আত্মীয়স্বজন ও জানাজায় অংশগ্রহণ করতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’