ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরের থানা মোড়ে লাগাতার যানজট, গোলচত্বরসহ রাস্তা প্রশস্তের দাবি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ১২:১৯

রাজশাহীর তানোর থানা মোড়ে যানজট লেগেই থাকে। ফলে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী যানবাহনের চালকসহ পথচারীদের।এলাকাবাসীর দাবি, থানা মোড়ে গোলচত্বর করার পাশাপাশি উপজেলা পরিষদ গেট থেকে গোল্লাপাড়া বাজার পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হোক। নয়তো দিন দিন যানজট আরো বাড়বে।
 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর থানার এই মোড় দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, বাসসহ সব ধরনের যানবাহন আমনুরা, চৌবাড়িয়া ও রাজশাহীতে যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে নানামুখী সমস্যার মধ্যদিয়ে যানবাহনসহ জীবনের ঝুকি নিয়ে পথচারী ও কোমলমতি শিক্ষার্থীরা চলাচল করলেও এটি প্রশস্ত করার বিষয়ে নেয়া হয়নি কোনো উদ্যোগ।
 
রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস তিন রাস্তার এই মোড়ের পশ্চিমের রাস্তায় প্রেসক্লাবের সামনে এবং আমনুরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস এই মোড়ের দক্ষিণের থানার গেটের রাস্তায় বাধ্য হয়েই দাঁড়িয়ে থাকে। একই সাথে সিএনজিসহ অটো ও ভটভটি এই মোড়ের তিনটি রাস্তার ধারেই দাঁড়িয়ে থেকে যাত্রী নিয়ে চলে যায় গন্তব্যে। ট্রাফিক পুলিশ না থাকায় যে যার মতো করে চলাচল করছে।
 
তানোর কলেজ, বালিকা বিদ্যালয়, পাইলট স্কুলসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও প্রাইভেট ও কোচিং সেন্টারের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র রাস্তা এটি। সেই সাথে তানোর সদরে এলে এই তিন রাস্তার মোড় দিয়েই সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ফলে ছোট-বড় দুর্ঘটনার পাশাপাশি চরম দুর্ভোগে পড়তে হয় চলাচলকারীদের।

এ ব্যাপারে থানা মোড়ের দোকানি আশরাফ আলী সকালের সময়কে বলেন, নানা সমস্যায় জর্জরিত এই থানা মোড়ে গোলচত্বর নির্মাণের পাশাপাশি রাস্তা প্রশস্ত করা জরুরি।

এ বিষয়ে তানোর উপজেলার নির্বাহী অফিসার মিনাজুল ইসলাম বলেন, থানা মোড়ে গোলচত্বরসহ রাস্তা প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণ করা খুব জরুরি। দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ