চৌদ্দগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার কাউন্সিল ও নবগঠিত বিভিন্ন ইউনিয়ন কমিটির অভিষেক ও বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন অধ্যাপক মো. শফিকুর রহমান। পরে তিন সদস্যবিশিষ্ট মনোনীত নির্বাচন কমিশনের নেতৃত্বে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে সভাপিত, সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে চৌদ্দগ্রাম নবাব ফয়েজুন্নেছা মহিলা মাদরাসা হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মাওলা।
চিওড়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম ফরায়েজী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাজী কবির হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মজুমদার, বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পুতুল, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, আলকরা রফিক ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, দোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহীনুর আক্তার চৌধুরী, চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আগা রেজাউল ইসলাম চৌধুরী, পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহম্মেদ, দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাছুম বিল্লাহ, মো. আব্দুল কাদের, সাঙ্গীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ।
এমএসএম / জামান
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন