সদরপুরে ড্রেজার দিয়ে বালু কাটার অপরাধে ৩ মাসের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু কাটার দায়ে এক বালু ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। সোমবার (১৪ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া মাদ্রাসা ঘাট থেকে শেখ হায়দারের ছেলে শেখ হাসান (৩৫) নামে এক বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসান দীর্ঘদিন ধরে নদ-নদী, খাল-বিলসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কেটে আসছিলেন। বালু কাটার বিষয়ে তার বিরুদ্ধে অনেক আগে থেকেই এলাকাবাসী অভিযোগ জানিয়ে আসছেন। সেসব অভিযোগের ভিত্তিতে সোমবার বালু কাটা অবস্থায় তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, অবৈধ ডেজার বন্ধে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন