ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ২:১১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি মো. তরিকুল ইসলাম টুকুকে সোমবার (১৪ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃত টুকু দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মহির উদ্দিন আহমেদ মহির ঠাকুরের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুকে (৫৮) পূর্বশত্রুতার জেরে দুষ্কৃতকারীরা ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিহতের ছেলে বাদী হয়ে গত ১ অক্টোবর দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১)।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের জন্য র‍্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা নজরদারি শুরু করেন। এরই ধারাবাহিকতায় র‍্যাবের একটি আভিযানিক দল সোমবার রাত ১০টার দিকে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও ১নং এজাহারনামীয় আসামি মো. তরিকুল ইসলাম টুকুকে পাবনা সদর থানার গোবিন্দপুর গ্রাম থেকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের