ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে সোনালী সমাজ ফাউন্ডেশনের নবনির্মিত ঘর হস্তান্তর


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:৪

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক ও মানবিক সংগঠন ‘সোনালী সমাজ সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে অসহায় পরিবারের জন্য নবনির্মিত একটি ঘর আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের (এসএসএসএফ) পক্ষ থেকে নতুন একটি ঘর পেয়ে সুবিধাভোগী পরিবারের সদস্যরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে সুবিধাভোগীর বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হাসান, বাঁচাও হেলথ্-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সাঈদ আল মনসুর ইনাম, সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের (এসএসএসএফ) উপদেষ্টা মো. সাঈদুর রহমান শামীম, ফাউন্ডেশনের সভাপতি মো. ইমাম হোসেন বিপ্লব, প্রতিষ্ঠাতা মো. আরমান হোসেন, সামাজিক ব্যক্তিত্ব মো. শাখাওয়াত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মো. রিয়াজ হোসেন প্রমুখ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’