ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শৈলকুপায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি  photo শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:৭

দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জেরদারকরণ প্রকল্পের আওতায় শৈলকুপায় দুই দিনব্যাপী ‘পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন’ শীর্ষক কৃষাণ -কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) শৈলকুপা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

১৪-১৫ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়, জেলা প্রশিক্ষণ অফিসার মো. মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. আরিফুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার আবুল হাসনাত প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের বাস। দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে যেসব আবাদি জমি রয়েছে, এ জমির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। এ কথার অনেক গভীরতা আছে। আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির বিষয়ে সচেতন হতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সুচারুভাবে দায়িত্ব পালন করতে হবে।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি