ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শৈলকুপায় বাড়ির ফটকে দুর্বৃত্তদের হামলা, আতঙ্কিত পরিবার


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি  photo শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:৩৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর (চরপাড়া) এলাকায় সোমবার (১৪ অক্টোবর) রাতে বিবাহের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বাড়িতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) শৈলকুপা থানায় শ্যামল শিকদার নামে এক ব্যক্তি এ বিষয়ে একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার শ্যামল শিকদারের ছেলের বিয়ের আশীর্বাদূ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে সাড়ে ১২টার দিকে আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শ্যামল শিকদার মেইন গেটে হঠাৎ আঘাতের শব্দ শুনে ঘুম থেকে উঠে চিৎকার করতে থাকেন। এ সময় অজ্ঞাতনামা বেশ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে বাড়ির প্রধান ফটকে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে।

শ্যামল শিকদার থানায় অভিযোগ দায়ের করে জানান, আমাদের সবচেয়ে বড় ধর্ম উৎসব শারদীয় দুর্গাপূজা ও আমার ছেলের আশীর্বাদ অনুষ্ঠানে আত্মীয়স্বজন আমার বাড়িতে আসে। কিছু আত্মীয়স্বজন চলে যায় এবং কিছু আত্মীয়স্বজন থেকে যায়। আমার ছেলের আশীর্বাদ অনুষ্ঠান উপলক্ষকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আমার বাড়িতে হামলা করতে পারে বলে আমি ধারণা করছি। এরপর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কিত অবস্থায় আছি। 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জয় জোয়ারদ্দার বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তালা ভাঙার বিকদ শব্দ শুনে ঘুম ভেঙে যায় আমার।পরে আমার কাকার চার্জে রাখা অটো দেখার জন্য দ্রুত বাইরে আসি। পরে জানতে পারি পাশে শ্যামল কাকার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। মানুষের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এতে এলকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তবে প্রথমিকভাবে আমরা ধারণা করছি এলাকার দুষ্ট ও বখাটেরা ঘটনাটি ঘটাতে পারে। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখব।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি