পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবিতে সমাবেশ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির (শান্তি চুক্তি) পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবিতে সমাবেশ করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি কেন্দ্রীয় কমিটির আয়োজনে জেলা সদরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব হতে চেংগী স্কয়ার ঘুরে সংগঠনের নেতাকর্মীরা সমাবেশের মিলিত হন।
আয়োজিত বিশাল এ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা। তিনি বলেন, প্রসিত খীসার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। যখনই পাহাড়ে জুম্ম জাতির অধিকার আদায়ের জন্য সবাই ঐক্যবদ্ধ হচ্ছে, তখনই প্রসিত খীসারা হত্যা আর প্রতিহিংসার রাজনীতি, ষড়যন্ত্রের বিষবাষ্প ছড়াচ্ছে।
এতে চুক্তি বাস্তবায়নের পথে বাধার সৃষ্টির ইঙ্গিত করে কেন্দ্রীয় এই নেতা সকল ষড়যন্ত্র প্রতিহত করার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের কঠিন হুঁশিয়ারি জানিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে জানান।
সমাবেশে ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, কেন্দ্রীয় কমিটির সদস্য সত্য রঞ্জন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সহ-সভাপতি লবিয়ত চাকমা, যুগ্ম-সাধারণ সম্পাদক কলিন চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক উদান চাকমাসহ নেতাকর্মীরা এতে অংশ নেন।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন