মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৬, মহাসড়কে যানজট
মাদারীপুরের রাজৈরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড়ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মাদারীপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সার্বিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস। রাজৈর উপজেলার বড়ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ৬ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সংঘর্ষের ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুইপাড়ে আটকা পড়ে শত শত যানবাহন। খবর পেয়ে মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একঘন্টা পর স্বাভাবিক হয় মহাসড়কে যান চলাচল।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) আরজ আলী বলেন, সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুটা সময় যান চলাচল ব্যহত হলেও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ