মধুখালীতে মাধ্যমিক শিক্ষকদের সাথে নবাগত এমপি ইলিয়াস মোল্লার মতবিনিময়
মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় মধুখালী উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান। সভাটি সঞ্চালনা করেন বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর জেলা ইঞ্জিনিয়ার সাগর হালদার, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আওয়াল আকন, মধুখালী উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম এবং ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার সুপার ও মধুখালী উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা আলিমুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন, বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য ড. মোঃ ইলিয়াস মোল্লাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
Link Copied