ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২১-১২-২০২৪ বিকাল ৫:২৮

দেশের বৃহৎ ভারি শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে আনুষ্ঠানিকভাবে ৬২ তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

গতকাল  বিকেলে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি খাদ্য কর্পোরেশনের সচিব  আনোয়ার কবীর ও বাংলাদেশ চিনি খাদ্য কর্পোরেশনের চীফ সিপিই কৃষিবিদ গিয়াস উদ্দীন।

আনুষ্ঠানিক ভাবে আখ মাড়াই উপলক্ষে চিনিকল চত্ত্বরে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়। 

চিনিকলের ডিজিএম (সম্প্র) আব্দুর রউফ এর সঞ্চালনায়
বক্তব্য দেন  ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এম এ ওয়াহাব,   জয়পুরহাট চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাধারন সম্পাদক খাজা নাজিমুদ্দিন,  চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আহসান হাবীবসহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, 
আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু,
চিনিকল  শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এবার চলতি ২০২৪-২৫ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ হয়েছে। এ থেকে  ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ২৫ মেট্রিক টন। মিলের মাড়াই চলবে  দেড় মাস।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, ‘গত বছরের চেয়ে এবার আখের দাম বাড়ানো হয়েছে। আখের দাম ২ থেকে ৩ দিনের মধ্যে পরিশোধ করা হচ্ছে। গত মৌসুমে কুইন্টাল প্রতি ৫৫০ টাকা দরে আখ কেনা হলেও এবার মিলগেটের বাইরে ৫৮৭ টাকা এবং মিলগেটে ৬০০ টাকা দরে কেনা হবে।এতে কৃষকরা আখ চাষে আরও উদ্বুদ্ধ হচ্ছেন। গত কয়েক বছরের চেয়ে আমরা আখ মাড়াই বাড়াতে সক্ষম হয়েছি। আখচাষিদের বিভিন্ন প্রশিক্ষণ, প্রণোদনা, ঋণ সহায়তার পাশাপাশি সাথী ফসল চাষে উদ্বুদ্ধ করছি। তবে আমরা আশা করছি, চিনিকলটি এবার ঘুরে দাঁড়াবে।’

এমএসএম / এমএসএম

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা