বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব ইলশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ জাকির হোসেন (৬৫) নামের গুরুতর আহত হয়, পরে মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। হামলায় নিহতের স্ত্রী পারভীন আক্তার ও মেয়ে সুলতানা আক্তার গুরুতর আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ আসামীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশার গুরা মিয়া মাস্টারের বাড়ী এলাকায় হামলার এঘটনা ঘটেছে। ঘটনারদিন বিকেলে হাসপাতালে মারা যান জাকির হোসেন। নিহত জাকির হোসেন ওই এলাকার ৬নং ওয়ার্ডের মোজাফফর আহমদের ছেলে।
অপরদিকে গ্রেফতারকৃত আসামীরা হলো পূর্ব ইলশা গুরা মিঞার বাড়ির মৃত মোক্তার আহমদের পুত্র নুরুল আবছার (৬৫), তার ভাই নুরুল আক্তার (৬২) এবং নুরুল আক্তারের পুত্র মো. ফয়েজ উদ্দীন (৩২)।
স্থানীয় মহিউদ্দিন খান জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপন চাচাতো -জেঠাতো ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে এঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন গুরুতর জখম করা হন। পরে হাসপাতালে মারা যান তিনি। হামলায় নিহতের স্ত্রী এবং মেয়েও গুরুতর আহত হয়েছে।
নিহতের ছেলে মোঃ ইব্রাহীম অভিযোগ করে বলেন, আমার বাবা দোকান থেকে বাড়ি ফেরার সময় দেশীয় অস্ত্র -শস্ত্র উৎপেতে থাকা প্রতিপক্ষের লোকেরা হত্যার উদ্দেশ্যে হঠাৎ এলোপাতাড়ি কুপিয়ে আমার বাবাকে গুরুতর জখম করে। মা ও বোন এগিয়ে গেলে তাদেরও মারধর করে আহত করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও স্বজনরা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,পারিবারিক বিরোধের জেরে মারামারির ঘটনায় জাকির হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাস্থল থেকে ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামীদেরকে বিজ্ঞ- আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি