ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৫ রাত ৮:১৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন জোরদার করার লক্ষ্যে- ২০২৫- ২০২৭ সেকশনের নির্বাহী পরিচালনা কমিটির বার্ষিক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইমবাজারস্থ হাজী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট-২৯০৯ বাঁশখালী, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত বার্ষিক বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ উপদেষ্টা, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম।

রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন বাঁশখালী উপজেলা শাখা সভাপতি আ. ন.ম মহিউদ্দিনের সভাপতিত্বে
ও কাজী একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা নুরুল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, মোকশেদুল আলম, মাওলানা জোবাইর আহমেদ, মোখতার হোসাইন সিকদার, শরফুল আমীন চৌধুরী, এডভোকেট জালাল উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির