ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৫-১১-২০২৫ রাত ৮:৫

বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ এলাকায় এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোফাজ্জল হোসেন মোফা (৫০)। তিনি উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে।

বুধবার (৫ নভেম্বর) সকালে সুলতানগঞ্জ রংপুর-ঢাকা মহাসড়কের উত্তর পাশে মৃত বাদশা চেয়ারম্যানের বাড়ির সামনে, সুলতানগঞ্জ হাইস্কুলের পুরনো রাস্তার টুতবাগান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা সকালে লাশটি পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহত মোফা পেশায় একজন অটোরিকশা চালক। গতকাল মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে তিনি বাড়ি থেকে বের হন, কিন্তু রাতে আর ফিরে আসেননি। সকালে স্থানীয়রা তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে মোফাকে হত্যা করা হয়েছে। তার অটোরিকশাটি এখনো পাওয়া যায়নি।”

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের দাবি, মোফাকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক