ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৫-১১-২০২৫ রাত ৮:২০

নানা কৌশল ও লুকোচুরির মধ্য দিয়ে হাটহাজারীতে চলছে ছড়া দখল করে চলছে ভবন নির্মাণ কাজ। পরিবেশন আইন অমান্য করে পৌর সদরের ৩নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর শায়েস্তা খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মরা ছড়া দখল করে নির্মাণাধীন ভবনের পাইলিং এর কাজ করতে গিয়ে জায়গাটির  গাইডওয়াল ছড়ার উপর ধ্বসে পড়েছে। ভরাট করে ফেলা হয়েছে ছড়াটিতে নামার সিড়িও। 

বুধবার (০৫ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, নিজের মালিকানা জায়গা দাবি করে ছড়ায় প্রবাহমান পানির মধ্যে দেওয়া হচ্ছে ঢালাই।

স্থানীয় বাসিন্দা কাজী নুরুল আলম জানান,  বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর রবিবার প্রশাসন স্থানীয়দের ছাড়াই মালিকপক্ষের লোকজন নিয়ে জায়গা পরিমাপ করেছেন।স্থানীয় বাসিন্দা আফসার জানান, রবিবার (০২ নভেম্বর) প্রশাসেনর লোকজন এসে  পক্ষপাতিত্বমূলক জায়গা পরিমাপ করে কোনমতে দায় সেরেছেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, জায়গা পরিমাপের সময় স্থানীয়দের বাইরে রেখে মালিক পক্ষের লোকজন নিয়ে জায়গা পরিমাপ করেছে প্রশাসন।

স্থানীয় বাসিন্দা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দৌলত জানান, আরএস খতিয়ানমূলে উক্ত জায়গায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা থাকলেও সরকারি তহশীলদার কথিত এক ফেসবুক টিভি পেইজের এডমিনের হস্তক্ষেপে বিএস খতিয়ানমূলে ভবন মালিকের ইচ্ছানুসারে জায়গা পরিমাপ করেছেন। এতে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে সহকারী কমিশনার (ভূমি)  শাহেদ আরমান জানান, আমরা পরিমাপ করে সরকারি জায়গা বাদ দিয়ে মালিকপক্ষের জায়গা চিহ্নিত করে দিয়েছি।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, আমরা রবিবার জায়গা পরিমাপ করে দিয়ে এসেছি। যদি এর বাইরে গিয়ে ছড়ার জায়গা দখল করে কাজ করে থাকলে তা ভেঙ্গে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা