ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৫-১১-২০২৫ রাত ৮:১০

রংপুরের কাউনিয়ায় পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার নিজপাড়া এলাকার মৃত ছলিম উদ্দিন শেখের ছেলে। ভুক্তভোগী মোছা. আনুশকা হাসি (২০) বাদী হয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন) ২০২৫ এর ৯ (৪)(খ) ধারায় মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে আনুশকা ইসলামী শরীয়াহ অনুযায়ী মো. নুরন্নবী মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে মনোমালিন্য দেখা দিলে তিনি পিতার বাড়ি নিজপাড়ায় এসে বসবাস শুরু করেন। গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে পিতা আলমগীর হোসেন ঘরে ডেকে নিয়ে কৌশলে ধর্ষণের চেষ্টা চালান। আনুশকা চিৎকার করলে তার মা বিউটি বেগমসহ স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। পরবর্তীতে ৪ নভেম্বর সকালে আলমগীর বাড়িতে ফিরলে বিষয়টি জানাজানি হয় এবং উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ আসামিকে হেফাজতে নিয়ে কাউনিয়া থানায় মামলা রুজু করেছে।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিব শাহ নিশ্চিত করেছেন যে, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে