ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বগুড়ায় নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে বিভাগীয় সমাবেশ


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১-১২-২০২৪ বিকাল ৫:৩২

সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবীতে নকল নবিশ এসোসিয়েশন রাজশাহী বিভাগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবারর (২১ ডিসেম্বর) বগুড়া করতোয়া কনভেনশন হলে এ আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সট্রা-মোহরার/নকল নবিশ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সারা বাংলাদেশে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬২৪৬ জন এক্সট্রা-মোহরার/নকল নবিশদের জাতীয়করণের দাবিতে ১৯৭৩ খ্রিষ্টাব্দ থেকে আমরা আন্দোলন করছি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে ৪৮ দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি।

তিনি বলেন, আমাদের দাবির মুখে মাননীয় আইন উপদেষ্টা চাকরি জাতীয়করণের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। উক্ত কমিটি পরবর্তী ১৪ কার্য দিবসের মধ্যে নকল নবিশদের যাবতীয় তথ্যাদি আইন মন্ত্রণালয় প্রেরণ করেছেন।

তিনি সমাবেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাব-রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার /নকল নবিশদের চাকরি জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার অনুরোধ জানান।

সভায় রাজশাহী বিভাগের আট জেলার নকল নবিশ এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল আমিন সরকার, এসোসিয়েশনের নেতা এস কে রুমেল, আঃ জব্বার, শাহ্ রিপন, মাসুদ রানা, রুবেল পারভেজ প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজিজুল হক এবং সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত