ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় প্রিপেইড মিটারে চরম আপত্তি জনগণের, প্রতিরোধের আহ্বান


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২১-১২-২০২৪ বিকাল ৫:২৯

গাইবান্ধায় আবাসিক ও অনাবাসিক বিদ্যুৎ সংযোগে প্রিপেইড মিটার চালু করার সিদ্ধান্তের বিরুদ্ধে চরম আপত্তি জানিয়েছে স্থানীয় জনগণ। এ বিষয়ে প্রতিরোধের আহ্বান জানিয়ে শনিবার সকালে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা এমনিতেই অনুন্নত এলাকা এবং এখানে গরিব মানুষের সংখ্যা বেশি। এই অবস্থায় প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হলে সাধারণ গ্রাহকরা আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হবেন। বক্তারা জানান, প্রতি রিচার্জে হাজারে ২৪০ টাকা সারচার্জ, মিটার ভাড়া বাবদ ৪০ টাকা, এবং ডিমান্ড চার্জসহ নানা খরচ কেটে নেওয়া হবে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে।

বক্তারা আরও বলেন, সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ বিল সাধারণত বকেয়া থাকে না। বরং বকেয়া থাকে সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানগুলোর। তাই প্রিপেইড মিটার প্রকল্প গরিব মানুষের ওপর আর্থিক চাপ তৈরি করবে এবং তাদের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।

বক্তারা প্রিপেইড মিটার প্রকল্প গাইবান্ধা থেকে প্রত্যাহারের জোর দাবি জানান। তা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফারুক কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, কুলি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি রেজাউন্নবী রাজু, দলিল লেখক সমিতির জেলা সভাপতি মোস্তা মল্লিক, নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কাজী আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বিশিষ্ট সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট শাহনেওয়াজ খান, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা এবং মানবাধিকার কর্মী মনির হোসেন সুইট।

বক্তারা গাইবান্ধার সাধারণ জনগণের পক্ষ থেকে সরকারের কাছে প্রিপেইড মিটার প্রকল্প বন্ধ করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪