কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়ীয়া) আসনে বিএনপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও গণফোরাম মনোনীত প্রার্থী এবং প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের কার্যালয় হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ এবং কালীগঞ্জ পৌরসভাার সাবেক মেয়র লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
বিকেলে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান চেয়ার প্রতীকে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন। তার সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলী হোসেন ভুইয়া, উপজেলা কমিটির সহসভাপতি ডা. আজমল হোসেন মিলন, মোঃ ইউসুফ আলী ও মাওলানা আওলাদ হোসেন উপস্থিত ছিলেন। পরে গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ সোহেল মিয়ার পক্ষে উদীয়মান সূর্য প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোঃ মেজবাহউদ্দিন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ