ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২১-১২-২০২৫ রাত ৮:১৮

মানিকগঞ্জের সিংগাইর সদরের গোবিন্দলে শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ আছর গোবিন্দল জামটি বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই শোকসভা ও মোনাজাতের আয়োজন করা হয়।

​শরীফ ওসমান হাদীর শাহাদাত বরণে সারা  দেশে শোকের ছায়া বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় আয়োজিত এই মাহফিল অনুষ্ঠিত।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ওসমান গনি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ মুফতি মো. জামাল হোসেন। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবদুল্লাহ ফারুকী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাইখুল হাদীস আল্লামা হাবিবুল্লাহ। বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বলেন, দেশের এই সূর্যসন্তান ন্যায়ের পথে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। অতি দ্রুত তার খুনিদের আইনের আওতায় আনতে হবে।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হক, মুহাদ্দিস সালাহউদ্দিন, মো. রিয়াজুল হক পোদ্দার, আবুল কাসেম পোদ্দার ও শামিম পোদ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত