ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২১-১২-২০২৫ রাত ৮:১৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সাহেদ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২০.১২.২৫)রাতে উপজেলার কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ আলী মৃত বিল্লাত আলীর ছেলে। তাঁর স্থায়ী বাড়ি সেমন্তঘর গ্রামে। তিনি নবীনগর পৌরসভার পশ্চিম পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সাহেদ আলী কোনাউর গ্রামের ইকবাল মাস্টারের বাড়ির পাশে মোহাম্মদ আলীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেন। এ সময় টিনের ঘরে সিঁদ কেটে ঢুকতে গেলে ঘরের লোকজন শব্দ পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
রোববার সকালে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ ইকবাল মাস্টারের বাড়ির পাশে  ইটের সলিঙয়ের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ