অভয়নগরে কওমী ইসলামিক স্কুলের বর্ষ সমাপনী ও পুরস্কার বিতরণী
যশোরের অভয়নগরে কওমী ইসলামিক স্কুলের বর্ষ সমাপনী, পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারের প্রফেসরপাড়া এলাকায় কওমী ইসলামিক স্কুল মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়।
অভয়নগর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। প্রধান আলোচক ছিলেন কওমী ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মাওলানা মাসুম বিল্লাহ।
কওমী ইসলামিক স্কুলের শিক্ষক তৈয়েবুর রহমান তামিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাব্লীগ জামায়াতের মুবাল্লিগ হযরত মাওলানা আকরাম হোসাইন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক বাবুল আখতার, আল আরাফা ইসলামি ব্যাংক নওয়াপাড়া বাজার শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ, মাদরাসা ইহইয়াউল ঊলুম আল ইসলামিয়ার নায়েবে মুহতামিম মুফতি ইসমাইল হোসাইন রহমানী, নওয়াপাড়া পীরবাড়ি শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রফিকুল ইসলাম হোসাইনী, খবর অভয়নগর এর পরিচালক তাওহীদ হাসান ওসামা। পরে ফলাফল ঘোষণা করে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত