ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ১:৫৯

বোরো ধানের বীজতলায় পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় ৭ জনকে আসামি করে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের ইছলবাড়িয়া গ্রামে। ভুক্তভোগী আব্দুস সালাম (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে ইছলবাড়িয়া গ্রামের আমিন খাঁনের ছেলে মালেক (৩২) এবং মৃত ফজলুর খাঁনের ছেলে শাহাদত আলী (৩০) বাড়ির পাশে একটি ডোবা-পুকুর থেকে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে বোরো ধানের বীজতলায় পানি সেচ দেওয়ার প্রস্তুতি নেন। এ সময় পুকুরের মালিক আব্দুস সালাম এতে বাধা দিলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে মালেক ও শাহাদত আলীর নেতৃত্বে প্রায় ৫ থেকে ৭ জনের একটি দল আব্দুস সালামের বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলার সময় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়।

ভুক্তভোগী আব্দুস সালামের স্ত্রী বুলবুলি বেগম (৪০) জানান, হামলাকারীরা ঘরে থাকা চেয়ার, টেবিল, শোকেস, ফ্রিজ ও এলইডি টিভি ভাঙচুর করে। পাশাপাশি তাঁর প্রবাসী ছেলের পাঠানো নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে তাদের ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহাদত আলীর স্ত্রী তাসলিমা বেগম (২৮) অভিযোগ অস্বীকার করে বলেন, বাড়িতে হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ঝগড়া-বিবাদ যা হয়েছিল তা রাস্তার ওপরেই সীমাবদ্ধ ছিল। পরে গ্রামের প্রধান ব্যক্তিরা এসে উভয় পক্ষকে শান্ত করেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুর নূর বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক