ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

কাশিমপুরে ‘ভাড়াটিয়া’ পরিবারের ওপর আবুল বাসারের পুত্রের বর্বরোচিত হামলা, শিশুসহ আহত ৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ২:২

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভাড়াটিয়া দম্পতি ও তাদের শিশু সন্তানের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে।  ময়লা ব্যবসায়ী আবুল বাশারের বড় ছেলের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় ওই দম্পতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মো. আতিক (২৮) কর্তৃক থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর বিকেলে আতিকের শিশু সন্তান ইয়ামিন আরাফাতের (০৪) সাথে বিবাদী আবুল বাশারের ছোট ছেলের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আবুল বাশারের বড় ছেলে মো. আন্তর (২৭) ও মো. প্রান্ত (২০) লোহার রড নিয়ে আতিকের ওপর হামলা চালায়।

আতিককে বাঁচাতে তার স্ত্রী মোসাম্মৎ আফরিন (২৪) এগিয়ে এলে তাকেও লোহার রড দিয়ে নৃশংসভাবে আঘাত করা হয়। আতিকের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় ৫টি সেলাই এবং তার স্ত্রীর মাথায় ১৫টি সেলাই লেগেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা এমনকি ৪ বছরের শিশু সন্তানকেও মারধর করে রক্তাক্ত জখম করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবুল বাশার  এলাকায় প্রভাব খাটান। স্থানীয়দের অভিযোগ, তিনি মূলত একজন ময়লা ব্যবসা সিন্ডিকেট চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। তার পরিবারের সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ প্রতিবেশী ও ভাড়াটিয়ারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, "বাশারের ছেলেরা এলাকায় প্রায়ই সাধারণ মানুষের ওপর চড়াও হয়। 

হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্রে এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আতিক ও তার স্ত্রী সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় ভুক্তভোগী আতিক বাদী হয়ে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কাশিমপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস