ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ২:২১

রাজশাহীর গোদাগাড়ীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় গোদাগাড়ী উপজেলার লালবাগ হেলিপ্যাড মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক, তানোর উপজেলা শাখার আমির মাওলানা মো. আলমগীর হোসেন এবং রাজশাহী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. গোলাম মুর্তজা প্রমুখ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও আলেম-ওলামা এবং নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অবস্থান নেন। তার আদর্শ ও ভূমিকা তরুণ সমাজকে ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে বলে বক্তারা মন্তব্য করেন।
শান্তিপূর্ণ পরিবেশে গায়েবানা জানাজা সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা