ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরের মুন্ডমালায় হাটের জায়গা দখল করে আলিশান বাড়ি নির্মাণ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ১১:২০

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় হাটের জায়গা দখল করে আলিশান বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ভবনটি নির্মাণের জন্য পৌর ইঞ্জিনিয়ার নাজমুল ও সাবেক কাউন্সিলর অনৈতিক সুবিধার মাধ্যমে প্ল্যান পাস করে দিয়েছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। সরেজমিন তদন্ত করলেই এসব অনিয়ম ধরা পড়বে বলে মনে করছেন হাটের ব্যবসায়ীরা। তবে ভবনের মালিক মোতালেব প্রভাবশালী হওয়ার কারণে কেউ কিছু বলতে পারছেন না বলেও স্থানীয় ব্যবসায়ীদের দাবি।

সরেজমিন দেখা যায়, মুন্ডুমালা হাটের উত্তরে ও সরকারি স্কুলের পূর্ব দিকে এবং গ্রামে যাওয়ার রাস্তার দক্ষিণে বহুতল ভবন নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যবসায়ী মোতালেব। পৌর এলাকায় কোনো পাকা ভবন নির্মাণ করতে হলে পৌরসভা থেকে প্ল্যান পাস করতে হয়। প্ল্যান পাস করতে গুনতে হয় বাড়তি টাকা। ভবনের সামনের সিঁড়িসহ সামনের অংশের জায়গা হাটের। 

স্থানীয় বেশকিছু ব্যবসায়ী জানান, আরএস ১৮২ দাগে মোতালেবের দেড় শতাংশ জায়গা আছে। কিন্তু ভবন নির্মাণ হয়েছে দুই শতকের বেশি জায়গায়। অর্থাৎ অর্ধশতাংশকের বেশি জায়গা দখল করে ভবন নির্মাণ করেছেন মোতালেব। প্রথমদিকে এভাবে ভবন নির্মাণ করতে পারেননি মোতালেব। কিন্তু সাবেক কাউন্সিলর আতিক অনৈতিক সুবিধা নিয়ে ইঞ্জিনিয়ার নাজমুলের সাথে যোগসাজশের মাধ্যমে ভবন নির্মাণের প্ল্যান পাস করে দেন।

সাবেক কাউন্সিলর আতিক সকালের সময়কে জানান, আমার জানামতে হাটের জায়গা নেই। আমি এখন দায়িত্বে নেই, অনেক দিনের কথা। 

ভবন নির্মাণকারী মোতালেব সকালের সময়কে জানান, হাটের জায়গায় কি পৌরসভা প্ল্যান পাস করে দেবে? আপনার জায়গা দেড় শতাংশ কিন্তু ভবন নির্মাণ হয়েছে দুই শতাংশের বেশি জায়গায়- জানতে চাইলে তিনি জানান, সামনের কিছু অংশ পড়েছিল, ভেঙে ফেলা হয়েছে। আপনি সামনের অংশ ভাঙলেও উপরে তো রয়েই গেছে প্রশ্ন করা হলে উত্তরে বলেন, পৌরসভা থেকে যেভাবে প্ল্যান পাস করে দিয়েছে, সেভাবেই ভবন নির্মাণ করা হয়েছে।

তিনি আরো জানান, আমার ভবন নির্মাণে যত সমস্যার সৃষ্টি হয়েছে। অথচ মুন্ডুমালা হাটের প্রভাবশালীরা হাটের জায়গা দখলে নিয়ে ব্যবসা ও বাড়ি নির্মাণ করেছেন, তাদের কোনো সমস্যা হয়নি।

পৌরসভার সার্ভেয়ার রাজু সকালের সময়কে জানান, সামনের সিঁড়িসহ উপরের অংশ হাটের। মোতালেবকে উচ্ছেদ করতে বলা হলেও তিনি করেননি। পুনরায় মাপজোক করে হাটের জায়গাটুকু দখলমুক্ত করা হবে।

সহকারী প্রকৌশলী নাজমুল সকালের সময়কে জানান, হাটের জায়গায় ভবন নির্মাণ হয়নি। সামনের সিঁড়িসহ ওই ভবনের কিছু অংশ হাটের ও দেড় শতাংশ জায়গায় এমন ভবন কিভাবে হয়- জানতে চাইলে তিনি জানান, আমার জানামতে এমন হওয়ার কথা নয়। আপনি এবং সাবেক কাউন্সিলর আতিক অনৈতিক সুবিধার মাধ্যমে নাকি প্ল্যান পাস করে দিয়েছেন- প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করেন। 

মুন্ডুমালা তহসিল অফিসের নায়েব ইকবাল হোসেন সকালের সময়কে বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ভবন দেখে মালিককে কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে। আমি তো সদ্য যোগদান করেছি। কাগজপত্র দেখে যদি হাটের জায়গায় ভবন নির্মাণ করা হয়, সে বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হবে। কর্তৃপক্ষ যেভাবে ব্যবস্থা নিতে বলবে, সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দেড় শতাংশ জায়গার উপরে ভবন নির্মাণ হয়নি, বেশি জায়গায় হয়েছে বলে মনে হয়েছে আমার।

এমএসএম / জামান

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু