ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চাঁদা না পেয়ে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করলেন বিএনপি নেতা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ১২:৪৭

গাইবান্ধার ফুলছড়িতে চাঁদা না দেয়ায় ছাত্রদলের নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গত শুক্রবার  (১০ অক্টোবর) বিকালে ফুলছড়ি উপজেলার কালির বাজারের বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

হামলাকারী আনারুল ইসলাম উদাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক। তার হামলায় আহত উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহুল ইসলাম বর্তমানে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রাহুল ইসলাম বলেন, তিনি ৫ আগস্টের পর বেপরোয়া হয়ে আনারুল আমাদের এক ছাত্রদল নেতার বাড়ি গিয়ে তার বাবার কাছে টাকা নিতে আসতেন। বৃহস্পতিবার পুনরায় চাঁদার টাকা নিতে আসলে দিতে অস্বীকৃতি জানাই এবং আমরা বাধা দেই। এতে তিনি (আনারুল) ক্ষুব্ধ হয়ে আমাকে কালির বাজারের বটতলা মোড়ে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেন। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।

তবে অভিযুক্ত আনারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজামান বসুনিয়া জানান, বটতলা এলাকায় এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত