ধ্রুব মিউজিকে ‘টিপ টিপ বৃষ্টি’
রিলিজ হতে যাচ্ছে ‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামে রোমান্টিক একটা গান। গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ডিজিটাল প্লাটফর্মের সব কয়টি সাইট থেকে একযোগে প্রচার করা হবে।মিলন মাহমুদ রবির কথায় ডুয়েট গানটিতে কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের দুই প্রতিভাবান ও তরুণ কণ্ঠশিল্পী সুজানা রূপা ও দ্বীপ বাপ্পি। গানটির সুর করেছেন আশরাফ বাবু ও কম্পোজিশনে ছিলেন চঞ্চল।
আশির দশকের জনপ্রিয় গীতিকার ও সুরকার আশরাফ বাবু ‘টিপ টিপ বৃষ্টি’ গানে সুর দিয়েছেন। গান সম্পর্কে আশরাফ বাবু বলেন, রোমান্টিক একটি গান। গানের প্রতিটি লাইনে রোমান্টিকতার ছোঁয়া রয়েছে। যারা প্রেম করেছেন বা প্রেমে পড়েছেন তাদের সবারই গানটি ভালো লাগবে। সবার জীবনের ভালোলাগা কিছু মুহূর্তকে ছুঁয়ে যাবে গানটি।
গানটির শুটিং হয়েছে বিভাগীয় শহর খুলনায়। খুলনার বিভিন্ন লোকেশনে ঘুরে শ্যুটিংয়ের কাজ শেষ করা হয়। বৃষ্টির মৌসুম থাকায়, গানটিও যেহেতু বৃষ্টি নিয়ে লেখা তাই বৃষ্টি ঘিরেই শ্যুটিং করা হয়েছে গানটির।ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ‘টিপ টিপ বৃষ্টি’ গানটি ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) রিলিজ করা হবে। এরই মধ্যে ধ্রুবর কর্ণধর ধ্রুব গুহের সাথে গানটি প্রচারের বিষয়ে টেবিল আলোচনা শেষ হয়ে সম্পচারের টেবিলে রয়েছে প্রচারের অপেক্ষায়। গানটি সম্পর্কে ধ্রুবর কর্ণধর ধ্রব গুহ বলেন, সুন্দর একটি গান দেখতে পাবেন দর্শকরা। গানের কথা, সুর ও কম্পোজিশন সব মিলিয়ে অসাধারণ লেগেছে। গানটি মন কাড়বে সবার।
মিউজিক ভিডিওর মডেলিং করেছেন অস্মিতা মৌ ঝিনুক ও এস কে সজল। সুন্দর এই জুটির অভিনয়ের মাধ্যমে তারা গানটিকে আরো ফুটিয়ে তুলেছেন।
কোরিওগ্রাফিতে ছিলেন আরফান শাহ বাবু ও সাইদুর রহমান বাপ্পি। মিউজিক ভিডিওতে ডিওপি হিসেবে কাজ করেছেন এম এ সোবহান এবং পরিচালনায় মিলন মাহমুদ রবি।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ