ভোলাহাটে ডিসির মতবিনিময় সভায় ডাক পাননি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ যোগদানের পর প্রথম ভোলাহাট উপজেলায় আগমন করলেও এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আমন্ত্রণ পাননি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ সাংবাদিকসহ বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ এবং বিতর্ক। এজন্য ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের খামখেয়ালি মনোভাবকেই দুষছেন সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ।
ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইয়াজদানী জর্জ অভিযোগ করে বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল হওয়ার পরও আমাদের নেতৃবৃন্দকে বল হয়নি। ইউএনও এটা মোটেও ঠিক করেননি বলে মন্তব্য করেন তিনি।
এ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আমির অভিযোগ করেন, আমাদের কোনো নেতৃবৃন্দকে জানানো হয়নি বিধায় আমরা কেউ যাইনি। কিন্তু জানানো উচিত ছিল।
এ বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের কাছে সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত