গুরুতর আহত রাকুল
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। শরীর চর্চা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস একটি সূত্রে বরাত দিয়ে জানায়, কয়েক দিন ধরে বিশ্রামে রয়েছেন রাকুল। এ সময় তার অবস্থা বেশ ভীতিকর ছিল। গত ৫ অক্টোবর সকালে ওয়ার্কআউট করার সময় দুর্ঘটনা ঘটে। এদিন বেল্ট না পরেই ৮০ কেজি ওজনের ডেডলিফট তুলেছিলেন এই সুন্দরী। তখন পিঠে টান লাগে।’
রাকুল আঘাত পাওয়ার পরেও শুটিং করেছেন। সূত্রটি বলছে, আগে থেকেই শিডিউল দেওয়া ছিল। ফলে ‘দে দে পেয়ার দে’ শারীরিক অসুস্থতা থাকলেও দুদিন শুটিং করেছেন রাকুল। দুর্ঘটনার পর তিন দিন ব্যথা সহ্য করেন তিনি। ফিজিশিয়ানের সঙ্গে দেখা করে ব্যথা কমানোর জন্য ৩-৪ ঘণ্টা পর পর ফিজিওথেরাপিও নিয়েছেন রাকুল। তবে গত ১০ অক্টোবর রাকুলের জন্মদিনের পার্টির আগে খারাপ পরিস্থিতি তৈরি হয়।
অসুস্থতার কারণে নিজের জন্মদিন উদযাপন করতে পারেননি রাকুল। জানা গেছে, আঘাতের কারণে রাকুলের এল৪, এল৫ এবং এস১ নার্ভ জ্যাম হয়ে যায়। এছাড়া তার রক্তচাপ কমে যায়। অতিরিক্ত ঘামতে থাকেন নায়িকা। পরে তাকে বেড রেস্ট দেওয়া হয়। এ সময় রাকুলকে পেশি শিথিল করার ইনজেকশন দেওয়া হয়। সব মিলিয়ে রাকুলের জন্মদিনটা ছিল ঘটনাবহুল। তবে আশার কথা হলো এই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
রাকুল অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইন্ডিয়ান টু’। গত ১২ জুলাই সিনেমাটি মুক্তি পায়। রাকুলের হাতে থাকা ৩টি সিনেমা হলো ‘ইন্ডিয়ান থ্রি’, ‘দে দে পেয়ার দে’ ও ‘মেরি পত্নী কা রিমেক’।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ