ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্স এখন ঢাকায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ২:৫৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অন্তর্বর্তীকালীন হেড কোচ ফিল সিমন্স বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। বিসিবি মঙ্গলবার বিকেলে চন্ডিকা হাথুরুসিংহেকে বহিষ্কার করার ঘোষণা দেওয়ার পরপরই সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানায়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকায় এসে পৌঁছান এই ক্যারিবিয়ান কোচ।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে আমরা ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন।’

২১ অক্টোবর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সিমন্স দলের সঙ্গে থাকবেন। বিসিবি সভাপতির মতে, সিমন্সের কোচিং ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ এবং তিনি বিভিন্ন দেশের কোচ হিসেবে কাজ করেছেন। ফারুক আহমেদ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে তিনি দুইবার কোচিং করিয়েছেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রেও কাজ করেছেন। তার অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।’

সিমন্সের কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের কোচ হিসেবে। এরপর আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে তার অধীনেই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি পাপুয়া নিউগিনির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাতীয় দলের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সহ বিভিন্ন লিগে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

সিমন্সের নিয়োগের বিষয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘তার কাজের পদ্ধতি আমার ভালো লেগেছে। তিনি একজন কঠোর পরিশ্রমী এবং দারুণ প্রেরণা দিতে পারেন। আমাদের জন্য এই মুহূর্তে তিনিই সেরা অপশন।’

সিমন্সের এই নিয়োগ নিয়ে এখন বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রত্যাশার জন্ম নিয়েছে।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা