উলিপুরে দপ্তরি কাম প্রহরীদের চাকরি জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
‘এক দফা এক দাবি, জাতীয়করণ ন্যায্য দাবি’ স্লোগানকে সামনে রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীদের চাকরি জাতীয়করণের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীদের চাকরি জাতীয়করণের দাবি আদায় সমন্বয় পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরী ও সংগঠনের সমন্বয়ক আনোয়ারুল ইসলাম, গোড়াই পিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী ও সমন্বয়ক নয়ন সরকার, দাড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী ও সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, জোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী রিপন মিয়া, আপুয়ারখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী ফারুক হোসেন, বড়ুয়া তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী আলতাফ হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীবৃন্দ।
এ সময় তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের ২০১২ সালে নিয়োগ দেয়া হয়। দীর্ঘ ১৩ বছর চাকরির বয়স হতে চললেও আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর না হওয়ায় উৎসব ভাতা থেকে বঞ্চিত হচ্ছি। এদিকে আমাদের দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। নৈমিত্তিক ছুটি না থাকায় প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ও সরকারি সকল সুবিধা থেকে বৈষম্যের শিকার হচ্ছি আমরা। তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তার সহযোগিতা কামনা করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
T.A.S / জামান
জুলাই শহীদ দিবসে মাগুরায় জুলাই স্মৃতি স্তম্ভে এমপি মনোয়ার হোসেন খানের পুষ্পস্তবক অর্পণ
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ