ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে স্কুলশিক্ষক হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৩:৪

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুলশিক্ষক জোনাব আলী হত্যা মামলার রায়ে তরিকুল ইসলাম ও মনিরুদ্দীন নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারীয়া এ রায় ঘোষনা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আওয়াামী লীগকর্মী জোনাব আলীকে গুলি করে হত্যা করা হয়। বাজারের মানুষ তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় তারা যশোর-হ ১৩-৪৬৯০ নম্বরের একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে রেখে যায়। ওই ঘটনায় নিহতের পরিবার কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জসিট প্রদান করে। এরমধ্যে রানা নামে এক আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

আদালত ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিকালে কুশনা গ্রামের তরিকুল ও গুড়পাড়া গ্রামের সাবেক চরমপন্থী নেতা মনিরুদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস প্রদান করেন। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাড. ইসমাইল হোসেন ও আসামিপক্ষে অ্যাড. আজিজুর রহমান মামলাটি পরিচালনা করেন।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়