বগুড়ার শেরপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার
বগুড়ার শেরপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার (১৪ অক্টোবর) তিনজন এবং মঙ্গলবার (১৫ অক্টোবর) তিনজনকে গ্রেফতার করেন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর ডাকাত দল কর্তৃক ছিনতাই হওয়া মহিষবাহী একটি মাহিন্দ্র পিকআপ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার গ্রেফতারকৃত তিনজন হলেন- জয়পুরহাট জেলার কালাই থানার চাকলমুয়া গ্রামের মো. আনছের আলীর ছেলে মো. আক্কাস আলী (৪২), সুলতান মণ্ডলের ছেলে সুজাউল ইসলাম ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ডরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে বেলাল মুন্সী (৫০)। আগের দিন সোমবার গ্রেফতারকৃত তিনজন হলেন- জয়পুরহাট জেলার কালাই থানার দুধাইল গ্রামের বেলাল হোসেনের দুই ছেলে আপেল ইসলাম ও আ. শহিদ এবং সুনীল চন্দ্র মালির ছেলে সজল চন্দ্র মালি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গত ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জের কাজিপুর থানার গোদারবাগ গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. তোজাম রাজশাহী থেকে ৬টি মহিষ কিনে সিরাজগঞ্জের কাজিপুরে ফেরার পথে বগুড়ার শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের সুখানগাড়ি গ্রামের কাছাকাছি পৌঁছলে ডাকাতরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তাদের পথরোধ করে। এ সময় তারা তাদের ভয়ভীতি দেখিয়ে ৮ লাখ টাকা মূল্যের ৬টি মহিষ ও মহিষবাহী মাহিন্দ্র পিকআপ ছিনিয়ে নেয়। ঘটনায় পরদিন শেরপুর থানায় একটি ডাকাতির মামলা রেকর্ড করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. আমিনুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জ থানার কাগইল এলাকা থেকে মাহিন্দ্র পিকআপটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের ওই সদস্যদের গত দুই দিনে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর