ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জনগণই সব ক্ষমতার উৎস : ভিপি নুর


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৩:১৩

গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত না হয়, সেভাবে আপনারা কাজ করবেন। মানুষের পাশে থাকবেন। জনগণই সব ক্ষমতার উৎস। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় গাজীপুর শ্রীপুরে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। ছাত্র-জনতার অল্প কয়েক দিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করতে পারেনি। এসব কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়। এই কৃতিত্ব ছাত্র-জনতার। তারা রাস্তায় নেমেছে বলেই হাসিনা সরকারের পতন হয়েছে।

নুর আরো বলেন, এক ফ্যাসিবাদেরা বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজি বাজারসহ সারাদেশ যেভাবে দখল করেছিল, তাদের বিদায়ের মধ্যদিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চায়। তাদের জায়গা হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।

তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায়, হাসপাতালে গিয়ে চিকিৎসা পায়, সে ব্যবস্থা নিশ্চিত করবেন। জনগণই সব ক্ষমতার উৎস।

T.A.S / জামান

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত