ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টুখেলই হলেন ইংল্যান্ডের নতুন কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৩:২৮

জার্মান কোচ টমাস টুখেলকে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৫১ বছর বয়সী টুখেল হলেন ইংল্যান্ডের পুরুষ দলের তৃতীয় নন-ব্রিটিশ কোচ, এর আগে সুইডেনের স্ভেন-গোরান এরিকসন এবং ইতালির ফাবিও ক্যাপেলো এই দায়িত্ব পালন করেছেন।

গত জুলাই মাসে ইউরো ২০২৪ ফাইনালে স্পেনের কাছে ইংল্যান্ডের পরাজয়ের পর গ্যারেথ সাউথগেট পদত্যাগ করেন। তার পর থেকে লি কার্সলি অন্তর্বর্তী কোচ হিসেবে দলের দায়িত্ব পালন করে আসছিলেন। কার্সলি আগামী মাসে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে নেশনস লিগের ম্যাচগুলোতেও কোচিং চালিয়ে যাবেন।

বায়ার্ন মিউনিখ থেকে গত মৌসুম শেষে বিদায় নেওয়া টুখেল ইংল্যান্ড দলের দায়িত্ব পাওয়ার পর বলেছেন, ‘ইংল্যান্ড দলের কোচ হওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। ইংল্যান্ডের ফুটবলের সঙ্গে আমার দীর্ঘদিনের সংযোগ রয়েছে এবং এখানে অনেক দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছি। এই দলে কাজ করার সুযোগ পাওয়া একটি বিশাল সম্মান এবং এটি সত্যিই রোমাঞ্চকর।’

ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম বলেছেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা কোচকে নিয়োগ দিয়েছি।’ ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, টুখেলই ছিল তাদের পছন্দের প্রার্থী এবং তিনি ৮ অক্টোবর একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে টুখেল মাইনজ, বরুসিয়া ডর্টমুন্ড, পিএসজি, চেলসি এবং সর্বশেষ বায়ার্ন মিউনিখে কোচিং করিয়েছেন। ইংল্যান্ড দলে টুখেলের সহকারী কোচ হিসেবে থাকবেন ইংলিশ কোচ অ্যান্থনি ব্যারি।

এই ঘোষণাটি আন্তর্জাতিক বিরতির সময় কোনও বিভ্রান্তি এড়াতে বিলম্বিত হয়েছিল বলে জানানো হয়েছে।

T.A.S / T.A.S

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে