পটুয়াখালীর কুয়াকাটায় খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য গ্রেফতার
একাধিক মামলার খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করেন র্যাব-৬ ও র্যাব-৮-এর সদস্যরা৷ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত। তাকে গ্রেফতারের পরপরই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত জানান, রশীদুজ্জামান মোড়লের বিরুদ্ধে খুলনার পাইপগাছা থানায় একাধিক মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রশীদুজ্জামান মোড়ল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান রশীদুজ্জামান মোড়ল।
T.A.S / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার