ঘাতক সিএনজিচালককে আটকের দাবিতে নিসচার মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রামপাশা এলাকায় দুই সিএসজির মুখোমুখি সংঘর্ষে জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কবির উদ্দিন আহমদ গুরুতর আহত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। গতকাল শনিবার (২৮ আগস্ট ) দুপুরে কুলাউড়া যাওয়ার সময় রামপাশা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সজোরে ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। জুড়ীগামী একটি সিএনজি তাকে সজোরে ধাক্কা দিয়ে আহত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। অন্য সিএনজিটির চালক আহত কবির উদ্দিন আহমেদকে হাসপাতালে রেখে পালিয়ে যান।
এ ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত দুই গাড়িচালককে শনাক্ত করা যায়নি। দুই সিএনজিচালককে আইনের আওতায় আনার দাবিতে দুর্ঘটনাকবলিত স্থানে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার উদ্যোগে রোববার (২৯ আগস্ট) মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হাসান জেবলু, হোছন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক, সিরাজুল ইসলাম, গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, যুবলীগ নেতা আহমদ আল আজাদ সোহাদ, আবুল খায়ের সায়মন, আহত কবির উদ্দিন আহমদের ভাই মো. আলা উদ্দিন, ব্যবসায়ী মনিরুল ইসলাম, লুৎফর রহমান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম সরকার, সদস্য মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম জসিম, অমিত আল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ ঘটনায় জড়িত দুই সিএনজিচালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ