ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৬-১০-২০২৪ বিকাল ৬:১৬

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের বিষয়ে বাজারের অন্য ব্যবসায়ীদেরকে সতর্ক ও সচেতন করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লার যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, কুমিল্লা মো. হাফিজুর রহমান। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।

অভিযানকালে বিএসটিআই সনদ গ্রহণ ব্যতীত বেকারিপণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় চৌদ্দগ্রাম বাজারের ওয়াপদা রোডের সিলভার ফুডকে ১০ হাজার টাকা ও বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় মুসলিম ফুড অ্যান্ড বেকারর্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বিএসটিআই, কুমিল্লার পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

T.A.S / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’