ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফুলের সৌরভে সুরভিত জয়া আহসান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৪ রাত ৯:৪৫

বহুদিন পর ভক্তদের মাঝে নতুন কিছু ছবি নিয়ে হাজির হলেন দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে নতুন ছবি বলতে, পর্দায় কোনো সিনেমা নয়! সম্প্রতি ফুলবাগানে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মায়াবী এই অভিনেত্রী। যেখানে মোহমীয় রূপে দেখা মিলেছে জয়ার। পিচরঙা ট্যাংক টপের সঙ্গে ফুলেল প্রিন্টের নেভি ব্লু পালাজ্জো আর হালকা মেকআপে জয়াকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। যেন ফুলের সৌরভে সুরভিত ছিলেন অভিনেত্রী। বুধবার সন্ধ্যায় কাঠগোলাপ গাছের সঙ্গেও বেশ কয়েকটি ছবি তুলে প্রকাশ করেছেন এই তারকা। যেখানে সাদামাটা পোশাকেও দারুণ লেগেছে অভিনেত্রীকে। এদিকে ফুলের সঙ্গে জয়াকে দেখে অনেক ভক্তরাই অভিনেত্রীকেও ‘ফুল’ বলে সম্বোধন করেছেন। কেউ কেউ তারকার সৌন্দর্য, সাবলীল অভিনয়ের প্রশংসা করেছেন।  
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে শোবিজাঙ্গনে অভিষেক হয় জয়ার। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন।  অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

 

Aminur / Aminur

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...