ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শ্রীপুরে আগুনে পুড়ল ২০ বসতঘর


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১১:৩৫

গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাতে আগুনে ২০টি বসতঘর পুড়ে গেছে। ভোর ৪টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের কবির হোসেন সরকারের ভাড়া দেয়া বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এসব ঘরে সাধারণত গার্মেন্টস শ্রমিক ও নিম্নবিত্তদের বসবাস ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কবির হোসেন সরকারের ভাড়া দেয়া বাড়িতে বৃস্পতিবার ভোর ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক কবির হোসেন সরকার জানান, রাতে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ২০টি বসতঘর। অগ্নিকাণ্ডে ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

T.A.S / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা