শেরপুরে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
বগুড়ার শেরপুরের ভবনীপুর ইউনিয়নের তেঁতুলতলা মোড় নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানা গেছে, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ শেরপুর থানা এলাকায় রাত্রিকালীন আইনশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান ডিউটি করাকালীন শনিবার (২৮ আগস্ট) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার ৭ নম্বর ভবানীপুর ইউনিয়নের অন্তর্গত তেঁতুলতলা মোড়ে পাকা রাস্তার ওপর ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করাকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিবগঞ্জ উপজেলার কানতারা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে জুয়েল (৪০) এবং বগুড়া সদর থানার নামুজা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে রমজানকে (৫০) গ্রেফতার করা হয়।
এ সময় আরো ১০-১২ জন পারিয়ে যায়। আসামিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ছোট পিকআপ (রেজিঃ নং ঢাকা মেট্রো-ন ১৩-০২১৫), একটি চাকু, একটি করাত, একটি ৩০ ফুট লম্বা রশি, ৫টি বাঁশের লাঠি উদ্ধার করে জব্দ করা হয়। আসামিরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ।তারা বিভিন্ন স্থানে রাস্তায় ব্যারিকেড তৈরি করে ডাকাতি করে থাকে। দেশের বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজুপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন