ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নোটিশের জবাব দিয়েছেন হাথুরু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১২:৩

বিসিবির কাছ থেকে পাওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল বুধবার সিইও নিজামউদ্দিন চৌধুরীকে ই-মেইলে জবাব পাঠান তিনি। 

মঙ্গলবার টাইগার এই কোচকে কারণ দর্শানোর নোটিশসহ বরখাস্ত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালে চেন্নাইয়ের ড্রেসিংরুমে নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। বাঁহাতি স্পিনার নিজেই জাতীয় দল সতীর্থদের কাছে হেনস্তা (চপেটাঘাত) হওয়ার কথা বলেছেন বলে গুঞ্জন ছিল। 

বিশ্বকাপ শেষে বিষয়টি মিডিয়ায় আসায় পারফরম্যান্স মূল্যায়ন কমিটিকে দায়িত্ব দেওয়া হয় ঘটনার সত্যতা অনুসন্ধান করতে। এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের কমিটি কোচের কোনো দোষ খুঁজে পায়নি বলে জানা গেছে। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছিলেন, রিপোর্টে কিছু নেই। 

কিন্তু ফারুকের দাবি, রিপোর্টে নাসুমকে আঘাত করার বিষয়টি রয়েছে। তিনি নিজেও তদন্ত করে সত্যতা পেয়েছেন। বাস্তবতা হলো, পারফরম্যান্স মূল্যায়ন কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনছেন না ফারুক। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ হাথুরুসিংহে প্রথম থেকেই বলে আসছেন, এমন কোনো কিছু ঘটেনি।

T.A.S / T.A.S

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে