এক মঞ্চে গাইবেন তাহসান-আতিফ আসলাম
পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তানের এই গা্য়ক। এবার গাইবেন ঢাকার আর্মি স্টেডিয়ামে। আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন আতিফ। এ কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন। তারা তাদের ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দিয়েছে।
এছাড়াও বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন আতিফ নিজেও। যেখানে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ, আমি আসছি।
ম্যাজিকাল নাইটে আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান খান। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে তাহসানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এ কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল। এ ছাড়া গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানের আবদুল হান্নানও থাকছেন। ২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, পাওয়া যাবে টিকিট টুমরো ওয়েবসাইটে।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ